০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বেনাপোল সীমান্তে পতাকা বৈঠকে ২ বাংলাদেশিকে হস্তান্তর

  • আপডেট: ০১:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৩৩

বেনাপোল প্রতিনিধি: যশোরের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া ২ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে পুটখালীর চরের মাঠ নামক স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় তিন মাস আগে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে গত ১৬ মার্চ সন্ধ্যায় বাংলাদেশে ফেরার সময় ভারতের ১৭২ বিএসএফ ব্যাটালিয়ন তাদের আটক করে। পরবর্তীতে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে মঙ্গলবার দেশে ফেরত আনা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার জানান, ফেরত আসা দুই বাংলাদেশির মধ্যে অপ্রাপ্ত বয়স্ক শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর এবং তার বাবাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বেনাপোল সীমান্তে পতাকা বৈঠকে ২ বাংলাদেশিকে হস্তান্তর

আপডেট: ০১:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬