০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঈদের দিন যমুনায় প্রধান মন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

  • আপডেট: ০৯:৫৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৬৩
  1. নিউজ ডেস্ক, স্টার বাংলা টুডে(ঢাকা): ঈদের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করে গণমাধ্যমকশীদের জানান, ঈদের দিন সকাল ১০টায় এ শুভেচ্ছা বিনিময় হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসবেন।
সেখানে প্রথমে তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কূটনীতিকদের পর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, যমুনায় শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে যাবেন। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈদের দিন যমুনায় প্রধান মন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

আপডেট: ০৯:৫৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬