০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

  • আপডেট: ১১:১৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ২৮

নিউজ ডেস্ক,স্টার বাংলা টুডেঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে তাঁকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আজ সকালে বলেন, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন।

পরে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম  বলেন, শিরীন শারমিন চৌধুরীকে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কী কী মামলা আছে সেই বিষয়গুলো দেখা হচ্ছে। তারপর তাঁকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।

মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

আপডেট: ১১:১৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬