নিউজ ডেস্ক,স্টার বাংলা টুডেঃ : বেনাপোল বন্দরকে জিয়া স্থলবন্দর ঘোষনা, একটি হাসপাতাল স্থাপন ও মহাসড়ক প্রসস্তকরনের দাবি জানিয়েছেন
বেনাপোল উন্নয়ন পরিষদের ভাপতি সাবেক সিএন্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি বিএনপি নেতা মফিজুর রহমান সজন।
বুধবার মফিজুর রহমান সজন তার ব্যবসা প্রতিষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব দাবি জানান।
মফিজুর রহমান সজন বলেন, বেনাপোল স্থল বন্দর দিয়ে বছরে ৪০ হাজার কোটি টাকার আমদানি ও ১০ হাজার কোটি টাকার রফতানি বাণিজ্য হয়। এছাড়া চিকিৎসা ব্যবসা,চিকিৎসা ও ভ্রমনে ২০ থেকে ২২ লাখ পাসপোর্টধারী যাতায়াত করে। আমদানি পণ্য থেকে বছরে সরকারের ১০ হাজার কোটি টাকা এবং ভ্রমন ক্ষাতে ১৫০ কোটি আদায় করে থাকে। কিন্তু কাঙ্খিত উন্নয়ন হয়নি। প্রধান মন্ত্রী তারেক রহমানের কাছে দাবি রাখতে চাই বেনাপোল বন্দরের আমদানিকৃত পণ্য সহজে ঢাকা সহ অন্যান্য জেলায় পৌছাতে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত ৬ লেনের রাস্তা করতে হবে। বেনাপোল স্থল বন্দর একটি আধুনিক হাসপাতাল গড়ে তুলতে হবে। এবং বেনাপোল স্থল বন্দরের নাম করন জিয়া স্থল বন্দর করতে হবে।
মানুষ প্রান হারাচ্ছে এবং সড়ক দূর্ঘটনা বাড়ছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষ ৯০০ কোটি টাকা ডিপোজিট করে রেখেছন। উন্নয়ন মুলক কাজে হাত দিচ্ছে না। যাত্রী ছাওনি না থাকায় ভারতগামী পাসপোর্টধারীদের রোদে পুড়তে ও বৃষ্টিতে ভিজতে হয়। বন্দরে পর্যাপ্ত জায়গা না থাকায় খোলা আকাশের পণ্য রাখতে হয়। কেমিকেল শেড না থাকায় অগ্নিকান্ড বাড়ছে। গত ৭ এপ্রিল বন্দরে ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক মারা যায়।বন্দরে হাসপাতাল না থাকায় দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। চিকিৎসার জন্য যশোর শহরে ৪০ কিলোমিটার যেতে হয়েছে।
তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান শার্শার উলাশী খান খনন করে সেচের ব্যবস্থা করেছিলেন। আজ তার উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাবে। এবং সেই সাথে আমরা আশাবাদী বেনাপোল স্থল বন্দর আরো আধুনিকায়ন হবে।
উল্লেখ্য, বেনাপোল বন্দর উন্নয়নে দির্ঘদিন ধরে যারা কাজ করছেন তাদের মধ্য মফিজুর রহমান সজন আলোচিত ব্যক্তিত্ব হিসাবে সবার কাছে পরিচিত মুখ।






















