১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

আজ সোনার দাম ভরিতে কমল ৪,৪৩২ টাকা

  • আপডেট: ১২:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১৩

বিশ্ববাজারে দরপতনের কারণে এক দিনের ব্যবধানে দেশে সোনার দাম কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। নতুন দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। গতকাল বুধবার সকালে সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বেড়েছিল।

সোনার পাশাপাশি রুপার দামও সামান্য কমেছে। ভরিতে কমেছে ১৭৫ টাকা। এতে করে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকায়।

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ—সব মিলিয়ে সোনার দামে অনেক দিন ধরেই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বিশ্ববাজারে সোনার দাম গত বছর ৭০ শতাংশের বেশি বেড়েছে। তবে বিশ্ববাজারে এখন সোনার দাম কিছুটা কমছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজ সোনার দাম ভরিতে কমল ৪,৪৩২ টাকা

আপডেট: ১২:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬