০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সুন্দরবনে ঝড়ে নৌকাডুবি: ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ৪

  • আপডেট: ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৩৮

নিউজ ডেস্ক, স্টার বাংলা টুডেঃসুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধার করা হয়েছে। তবে অন্য চারজন নিখোঁজ রয়েছেন। গত সোমবার রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া মৌয়ালদের গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়। পরে রাত নয়টার দিকে তাঁদের স্বজনেরা এসে বাড়িতে নিয়ে যান।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল রহমান বলেন, ১ এপ্রিল বৈধ পাস নিয়ে মৌয়ালেরা সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে নদীতে মৌয়ালদের একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় আটজন মৌয়াল ছিলেন। খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরের দিন জীবিত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়। নিখোঁজ অপর চারজনের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে শ্যামনগর থানা, কোস্টগার্ড ও বিজিবিকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুন্দরবনে ঝড়ে নৌকাডুবি: ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ৪

আপডেট: ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬