০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

পয়লা বৈশাখে এনসিপির শোভাযাত্রায় ঢাকের বাদ্য, বর্ণিল পোশাকে নেতা-কর্মীরা

  • আপডেট: ১০:০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১৪

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানী ঢাকার সড়কে ৩৫ মিনিটের শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকের বাদ্যের তালে তালে সড়কে হেঁটে হেঁটে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা। শোভাযাত্রা থেকে তাঁরা সম্প্রীতির বার্তা দিয়েছেন।

আজ মঙ্গলবার পয়লা বৈশাখের বিকেলে ঢাকার বাংলামোটর থেকে পরীবাগ পর্যন্ত এলাকায় এনসিপির এই শোভাযাত্রা হয়। বাংলামোটরের নেভি গলি থেকে বেলা ৩টা ৪০ মিনিটে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে বাংলামোটর হয়ে আবার নেভি গলিতে এসে শোভাযাত্রা শেষ হয়।

এনসিপির সংস্কৃতি সেলের আয়োজনে আজ বেলা তিনটার আগেই নেভি গলিতে এনসিপির বৈশাখী মেলা শুরু হয়। সেখানে বায়োস্কোপ, মাটির তৈজসপত্রের দোকান ছাড়াও ফুচকাসহ বিভিন্ন খাবারের দোকান বসে। সেখান থেকে ৩টা ৪০ মিনিটে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার প্রথম তিন সারিতে ছিলেন এনসিপির নেত্রীরা, এরপর ছিলেন নেতারা। নেত্রীদের অধিকাংশই রঙিন শাড়ি পরেছিলেন। অনেকের হাতে ছিল কুলা। আর পুরুষদের অনেকে সাদা পাঞ্জাবির পাশাপাশি মাথায় পরেছিলেন নতুন গামছা।

পয়লা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটর এলাকায়

এনসিপির নেত্রীদের মধ্যে শোভাযাত্রায় ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম প্রমুখ। আর নেতাদের মধ্যে অংশ নিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, মাহিন সরকার প্রমুখ।

ঢাকের তালে ধীরে ধীরে শাহবাগ অভিমুখে এগোয় শোভাযাত্রা। পরীবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় ঘুরে শোভাযাত্রাটি বাংলামোটর অভিমুখে রওনা দেয়। শোভাযাত্রাটি বাংলামোটর মোড় হয়ে আবার নেভি গলিতে ফিরে আসে সোয়া চারটার দিকে।

পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পরীবাগ এলাকায়

এরপর বিকেল সাড়ে চারটার দিকে নেভি গলিতে আগে থেকেই প্রস্তুত করে রাখা মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এনসিপি বাংলা বছরের প্রথম দিনে বাংলাদেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার প্রতিজ্ঞা এবং দেশকে সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা জানিয়ে নতুন বছর শুরু করছে। সবাইকে এই লড়াইয়ে বিগত দিনের মতো পাশে থাকার আহ্বান জানান তিনি।

এরপর বৈশাখী গানের সঙ্গে নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সেখানে নৃত্য চলার সময় অনুষ্ঠানে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ জ্যেষ্ঠ নেতারা। তাঁরা দর্শকসারিতে বসে অনুষ্ঠান উপভোগ করছেন।

বিকেল পৌনে পাঁচটায় এই প্রতিবেদন লেখার সময় অনুষ্ঠানটি চলছিল। অনুষ্ঠানে গান পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী আশিক ও তাঁর দল। বাউল কাজল দেওয়ানসহ আরও বেশ কয়েকজন শিল্পীর এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করার কথা রয়েছে। সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ছয়টার মধ্যে এই অনুষ্ঠান শেষ করবে বলে জানিয়েছে এনসিপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পয়লা বৈশাখে এনসিপির শোভাযাত্রায় ঢাকের বাদ্য, বর্ণিল পোশাকে নেতা-কর্মীরা

আপডেট: ১০:০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬