জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে বলে জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটি আরও জানায়, এর আগেও একই চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করেছে। এ পরিস্থিতিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে এনবিআরের চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই–মেইল আইডি খোলা হয়েছিল। সেই ভুয়া আইডির মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেছে।




















