নিউজ ডেস্ক স্টার বাংলা টুডে:দেশের স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করতে ‘অটোমেশন’ ও ‘ডিজিটালাইজেশন’- এর ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
রোববার (৩ মে) ওসমানী স্মৃতি মিলন আয়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি জানান, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং অনিয়ম রুখতে দ্রুতই ‘ই-হেলথ কার্ড’ ও ‘ই-প্রেসক্রিপশন’ ব্যবস্থা চালু করা হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে কোনো কার্যকর ‘রেফারেল সিস্টেম’ নেই। ফলে সাধারণ জ্বরের রোগীও বিশেষায়িত হাসপাতালে ভিড় করছেন। এই বিশৃঙ্খলা দূর করতে ই-হেলথ কার্ড প্রবর্তন করা হচ্ছে। একটি বিশাল ডিজিটাল আর্কিটেকচারের মাধ্যমে দেশের প্রতিটি ক্লিনিক ও হাসপাতালকে সংযুক্ত করা হবে, যার ফলে রোগীরা ধাপ অনুযায়ী সঠিক জায়গায় চিকিৎসা পাবেন।
সম্প্রতি নতুন চিকিৎসকদের পদায়নে অটোমেশন পদ্ধতি সফল হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, লজিক্যাল উপায়ে পদায়ন করলে চিকিৎসক ও বিশেষজ্ঞ সংকটের বৈষম্য দূর হবে।
অপ্রয়োজনীয় ও দামী ওষুধ লিখে রোগীদের ওপর চাপ কমানোর জন্য ‘ই-প্রেসক্রিপশন’ চালু করার কথা জানান তিনি। এর ফলে চিকিৎসকদের প্রেসক্রিপশন মনিটর করা সম্ভব হবে এবং জেনেরিক নামের বদলে দামী ব্র্যান্ডের ওষুধ লেখার প্রবণতা কমে আসবে।
প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত প্রতিমন্ত্রী বলেন, “সিস্টেম ভেঙে পড়াটা যেমন চ্যালেঞ্জ, তেমনি এটি আমাদের জন্য নতুন করে গড়ার সুযোগও। আমরা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে রি-মডেলিং করছি যাতে সাধারণ মানুষ হয়রানিমুক্ত সেবা পায়।





















