০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

রাবির ১১ হলে কমিটি ঘোষণা করল নিষিদ্ধ ছাত্রলীগ

  • আপডেট: ১০:০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

নিউজ ডেস্ক স্টার বাংলা টুডে:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি ছাত্র হলে কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

সোমবার (৪ মে) রাতে সংগঠনটির রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের স্বাক্ষরে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

রাবি ক্যাম্পাসে মোট ছেলেদের ১১টি এবং মেয়েদের ছয়টি হল থাকলেও ঘোষিত কমিটি শুধু ছেলেদের হলগুলো নিয়েই করা হয়েছে। এর মধ্যে গণঅভ্যুত্থানের পর নাম পরিবর্তন হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে বিজয়-২৪ হলে রূপান্তরিত হলেও ঘোষণায় পুরোনো নাম ‘বঙ্গবন্ধু হল’ ব্যবহার করা হয়েছে। ওই হলে তানভির আহমেদকে সভাপতি এবং তামিম হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম এসেছে তাদের কেউই বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করছেন না। তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং তাদের অনেকেই বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাস্তিমূলক ব্যবস্থা বা বহিষ্কারের মুখে পড়েছেন। পাশাপাশি কারও কারও বিরুদ্ধে একাধিকবার গ্রেপ্তার ও কারাভোগের ঘটনাও রয়েছে। বর্তমানে তারা প্রকাশ্যে না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে ছাত্রলীগ ক্যাম্পাস ত্যাগ করে। সেই সময় থেকেই নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি এই হল কমিটি ঘোষণা করেছেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব বলেন, যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে তারা সবাই নির্যাতনের শিকার। সংগঠনকে সক্রিয় ও সংগঠিত করতেই তাদের নেতৃত্বে আনা হয়েছে। তবে তিনি এটিও স্বীকার করেন যে ঘোষিত কমিটির কেউই বর্তমানে ক্যাম্পাসে উপস্থিত নেই।

নিষিদ্ধ সংগঠনের এই কমিটি ঘোষণার বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন প্রকাশ্যে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অনলাইন বা সামাজিক মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা বা ঘোষণা করা হলেও বাস্তবে ক্যাম্পাসে তাদের কোনো কার্যকর অবস্থান নেই।

তিনি আরও বলেন, যদি অনলাইনে কোনো ধরনের নিষিদ্ধ বা বিতর্কিত কার্যক্রম পরিচালিত হয়, তবে তা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাবির ১১ হলে কমিটি ঘোষণা করল নিষিদ্ধ ছাত্রলীগ

আপডেট: ১০:০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬