০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • আপডেট: ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১৭

ওয়েব ডেস্ক, স্টার বাংলা টুডেঃ নড়াইল সদর উপজেলায় খালার বাড়ি বেড়াতে নিয়ে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা তিনি স্বীকার করেছেন।

নিহত ওই নারীর নাম চাঁদনী আক্তার খাদিজা (২২)। তাঁর স্বামীর নাম সাকিব শেখ (২৫)। সাকিব খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকার জাহিদ শেখের ছেলে। আজ বুধবার ভোরে নড়াইল সদর থানার পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) অজয় কুমার কুন্ডু  এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ওই নারীকে হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে স্বামীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অসাবধানতাবশত তিনি বঁটির ওপর পড়ে আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং অভিযুক্ত স্বামী সাকিবের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হয়। এ সময় সাকিবকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা তিনি স্বীকার করেন। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

আপডেট: ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬