০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

  • আপডেট: ০৮:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০

স্টার বাংলা টুডে (যশোর): যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গেলাপোল গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃকরা হলেন, উলাশী ইউনিয়নের গেলাপোল গ্রামের সাহেব আলীর ছেলে আবুল কালাম অপু এবং একই গ্রামের সেকেন্দার বাদশার ছেলে সাব্বির হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বর্ণমালা বিদ্যাপীঠের পেছনে একটি পুকুরের পূর্বপাড়ে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে বুধবার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

আপডেট: ০৮:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬