০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বেনাপোলে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

  • আপডেট: ১০:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

স্টার বাংলা টুডে (যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে   ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন অপরাধীকে ধরতে পারেনি বিজিবি।

শনিবার (১১ জুলাই) বিকালে  বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে এ পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহলদল জানতে পারে যে সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের একটি বড় চালান অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকস দল বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের একটি আম বাগানে ঝটিকা অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় উক্ত বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,জব্দকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেনাপোলে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

আপডেট: ১০:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬