স্টার বাংলা টুডে: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল বন্দরের ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বেনাপোলের বন্দরের ব্যবসায়ী মফিজুর রহমান বাবু।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ স্টাফ সদস্য, ট্রান্সপোর্ট ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে মানুষকে সম্প্রীতি ও মানবিকতার বন্ধনে আবদ্ধ করে। সমাজে শান্তি, সাম্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতেই ঈদের মূল শিক্ষা।”
তিনি আরও বলেন, “ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সংযম, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা আরও শক্তিশালী হোক—এটাই ঈদের প্রত্যাশা। ঈদের নির্মল আনন্দে প্রতিটি মানুষের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও কল্যাণে। মহান আল্লাহ তায়ালার কাছে দেশ ও বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করছি।”
জানা যায়, বেনাপোল বন্দরের ব্যবসায়িক অঙ্গনে দক্ষতা, সততা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে মফিজুর রহমান বাবু ব্যবসায়ীদের আস্থাভাজন হিসেবে পরিচিত। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি বেনাপোল পৌর যুবদলের আহবাহক দায়িত্বে আছেন।
শুভেচ্ছান্তে,
মফিজুর রহমান বাবু
বিশিষ্ট, ব্যবসায়ী ও রাজনৈতিক











