০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

মিলার কেন দৌড়ে রানটি নিলেন না

  • আপডেট: ১২:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১৪

নিউজ ডেস্ক,স্টার বাংলা টুডেঃ কী ভেবেছিলেন ডেভিড মিলার? ১৯তম ওভারের পঞ্চম বলে তিনি রান নিলেন না কেন? আইপিএলে গতকাল গুজরাট টাইটানস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ শেষে এমন প্রশ্ন জাগাই স্বাভাবিক।

গুজরাটের ২১০ রান তাড়া করতে নেমে হাতে ৩ উইকেট রেখে শেষ ২ বলে ২ রান দরকার ছিল দিল্লির। প্রসিধ কৃষ্ণার করা শেষ ওভারের পঞ্চম বলে দৌড়ে ১ রান নেওয়ার সুযোগ থাকলেও তা করেননি মিলার। অপর প্রান্তে থাকা কুলদীপ যাদবকে ফেরত পাঠান। শেষ বলে কৃষ্ণার খাটো লেংথের স্লোয়ার ব্যাটেই লাগাতে পারেননি মিলার। মরিয়া হয়ে প্রান্ত বদল করতে গিয়ে রানআউট হন।

৩ ছক্কা ও ৩ চারে ২০ বলে ৪১ রানে অপরাজিত থাকা মিলার শেষ বলে বাউন্ডারি মারার লক্ষ্যেই পুল করেন। ব্যাটেই লাগাতে পারেননি। শেষ পর্যন্ত বিফলে যায় তাঁর দারুণ ইনিংসটি।

গাভাস্কার এরপর আরেকটু গভীরে তাকিয়ে বলেন, ‘তার (কুলদীপকে) স্ট্রাইক দেওয়া উচিত ছিল। অবশ্য ম্যাচ শেষে এমন অনেক কথাই বলা যায়। তবে আসল কথা হলো, আগের ওভারগুলোতে এবং ওই ওভারেও সে (মিলার) যেভাবে খেলছিলেন, তাতে তার বিশ্বাস ছিল যে, সে নিজেই ম্যাচ জেতাতে পারবে। তাই আপনি তাকে দোষ দিতে পারেন না। নিজের সামর্থ্যের ওপর তার ভরসা ছিল, কিন্তু দিন শেষে সেটি সফল হয়নি। কারণ, প্রসিদ্ধ কৃষ্ণার বলটি ছিল এককথায় দুর্দান্ত।’

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনের ভাবনা একটু অন্য রকম। তাঁর মতে, মিলার হয়তো ভেবেছিলেন সিঙ্গেল নেওয়াটা বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই স্ট্রাইক নিজের কাছে রাখাই নিরাপদ মনে করেছিলেন। পিটারসেনের ভাষায়, ‘আমার মনে হয় মিলার ভেবেছিল যে শেষ বল থেকে অন্তত ১ রান সে নিশ্চিতভাবেই নিতে পারবে। তা না হলে বল সীমানার বাইরে পাঠাবে। কারণ, বল উড়িয়ে মারার সামর্থ্য তার দুর্দান্ত।’

৪১ রানে অপরাজিত ছিলেন মিলারএএফপি

পিটারসেন এরপর বলেন, ‘মিলার ভেবেছিল, শেষ বলে সে নিশ্চিতভাবেই অন্তত ১ রান নিতে পারবে। সবচেয়ে বাজে পরিস্থিতি ছিল ১ রান, বল মিস হবে না—এটাই ছিল তার বিশ্বাস। আর সব ঠিক থাকলে ২, ৩, ৪ বা ছক্কাও হতে পারত।’

আইপিএলে এবার নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বল হাতে থাকতেই হেরেছিল গুজরাট টাইটানস। দ্বিতীয় ম্যাচেও প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের আশা জাগিয়ে রেখেছিল দলটি। আর তৃতীয় ম্যাচে হারের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল তারা। কিন্তু শেষ বলে তুলে নেওয়া জয়ে এবার আইপিএলে প্রথম জয়ের মুখও দেখল গুজরাট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মিলার কেন দৌড়ে রানটি নিলেন না

আপডেট: ১২:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬