০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

যশোরে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক।

  • আপডেট: ০৩:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১০

স্টার বাংলা টুডে (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি যশোর জেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয় বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,, গোঁপন সংবাদে আটক ব্যক্তির কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন জানিয়েছে তিনি ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
তিনি আরো জানান, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যশোরে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক।

আপডেট: ০৩:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬