০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

১০০ রানের পুঁজি নিয়ে পাত্তাই পেলেন না মোস্তাফিজরা

  • আপডেট: ১০:৩১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

নিউজ ডেস্ক, স্টার বাংলা টুডেঃ আগে ব্যাট করে পুঁজি যখন মাত্র ১০০ রানের, তখন ম্যাচ জেতাতে বোলারদের করার থাকে সামান্যই। পিএসএলে আজ মোস্তাফিজুর রহমানরা যার বড় ভুক্তভোগী।

ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্স প্রথমে ব্যাট করে অলআউট হয় মাত্র ১০০ রানে। রান তাড়ায় ডেভন কনওয়ে ও মোহাম্মদ ফাইকের ঝোড়ো ব্যাটিংয়ে ইউনাইটেড জিতে যায় ৫৮ বল আর ৯ উইকেট হাতে রেখেই। মোস্তাফিজসহ লাহোরের বোলার ন্যূনতম প্রতিরোধই গড়তে পারেননি।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচটি ছিল এবারের আসরে লাহোরের চতুর্থ। আগের তিনটির দুটিতে জেতা লাহোর আজ টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সংগ্রহ বড় করতে পারেনি। সিকান্দার রাজা সর্বোচ্চ ২৫ আর হাসিবউল্লাহ খান দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন।

ইসলামাবাদ ইউনাইটেডের ক্রিস গ্রিন ৩টি, ইমাদ ওয়াসিম, শাদাব খান ও ক্রিস গ্লিসনরা ২টি করে উইকেট নেন।

রান তাড়ায় নামার পর ইউনাইটেড শুরুতেই সামির মিনহাজের (৫ রান) উইকেট হারায়। উইকেটটি নেন শাহিন শাহ আফ্রিদি।

বাংলাদেশের মোস্তাফিজ চতুর্থ বোলার হিসেবে বল হাতে নিয়ে ২ ওভারে ১৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। এবারের পিএসএলে এটি তাঁর উইকেটবিহীন প্রথম ম্যাচ। আগের তিন ম্যাচে ন্যূনতম একটি করে মোট ৪ উইকেট নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১০০ রানের পুঁজি নিয়ে পাত্তাই পেলেন না মোস্তাফিজরা

আপডেট: ১০:৩১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬