০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য চালু থাকা মাসিক ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার

  • আপডেট: ১০:১৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২৩

নিউজ,ডেস্ক, স্টার বাংলা টুডেঃ সোমবার (১৮ মে) বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর এনডিটিভির।

মন্ত্রিসভার বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য দেওয়া ভাতা বাতিল করা এবং অন্যটি সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য বিদ্যমান কিছু সুবিধা প্রত্যাহার করা। সরকার জানিয়েছে, ভবিষ্যতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আলাদা কোটার ব্যবস্থা করা হবে।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০১২ সালে প্রথম ইমামদের জন্য মাসিক ২ হাজার ৫০০ রুপি ভাতা চালু করেন। পরে মুয়াজ্জিনদের জন্যও একই ধরনের ভাতা কার্যকর করা হয়। এসব ভাতা রাজ্যের সংখ্যালঘু কল্যাণ বিভাগ থেকে প্রদান করা হতো।

পরবর্তীতে ২০২০ সালে পুরোহিতদের জন্যও মাসিক ভাতা চালু করা হয়। শুরুতে তারা প্রতি মাসে ১ হাজার রুপি পেলেও সর্বশেষ বিধানসভা নির্বাচনের আগে সেই ভাতা বাড়িয়ে ২ হাজার রুপি করা হয়।

নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুন মাস থেকে এসব ভাতা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য চালু থাকা মাসিক ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার

আপডেট: ১০:১৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬