০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

হৃদয়স্পর্শী দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মাগফিরাত কামনায় নোয়াখালী কলেজে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত

  • আপডেট: ০৬:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৫

মোঃ নুর হোসাইন :
নোয়াখালীর কবিরহাটে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নোয়াখালী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তানিম হাসান ও সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান সহ ৬ জনের হৃদয়স্পর্শী মৃত্যুর ঘটনা ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবারের পাশাপাশি কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী সহ সবাই শোকে স্তব্ধ হয়ে পড়ে। নিহতদের রুহের মাগফেরাত কামনায় নোয়াখালী সরকারি কলেজ প্রশাসনের উদ্যোগে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৫ নভেম্বর) বাদ যোহর নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম সাহেব, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী আসাদুল হক, নোসক ছাত্রশিবিরের সভাপতি নাজিম মাহমুদ শুভ ও সেক্রেটারি আব্দুল কাদের আল আমিন প্রমূখ।

মুনাজাত পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন। মুনাজাতে নোয়াখালী কলেজের দুই শিক্ষার্থী সহ নিহত ৬ জনের আত্মার মাগফিরাত কামনা করেন ও মহান রবের নিকট তাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের ধৈর্য্য ধারণের তাওফিক কামনা করেন।

উক্ত দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিউজ ডেস্ক

News Desk Live24.com.bd
সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হৃদয়স্পর্শী দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মাগফিরাত কামনায় নোয়াখালী কলেজে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত

আপডেট: ০৬:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫