নিউজ ডেস্ক,স্টার বাংলা টুডেঃ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৩৩ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার (২২ মার্চ) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে ৮ জন এবং পুরুষ ২৫ জন।
জাস্টিস এন্ড কেয়ারের কর্মী শফিকুল ইসলাম জানা যায়, প্রায় দুই বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তারা। পরবর্তীতে কেউ কারাগারে, আবার কেউ শেল্টার হোমে দীর্ঘদিন অবস্থান করেন। আইনি জটিলতার কারণে অনেককে প্রায় দুই বছর পর্যন্ত বন্দী জীবন কাটাতে হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মোর্তজা জানান,
ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে স্বদেশ প্রতঢাবাসন আইনে তারা দেশে ফেরার সুযোগ পান। আইনি সহায়তা প্রদানের জন্য মানবাধিকার সংস্থা “জাস্টিস অ্যান্ড কেয়ার” ফেরত আসা এসব বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ থেকে গ্রহণ করেছে।
ফেরত আসা কয়েকজন নারী,পুরুষেরা জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয় এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হয়। তারা বলেন, দীর্ঘ কষ্টের পর দেশে ফিরে পরিবারের কাছে আসতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন।
পাচার নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা জানান, মানবপাচার প্রতিরোধে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করলেও এখনও সক্রিয় রয়েছে পাচারকারী চক্র। কখনো কাজের প্রলোভন, আবার কখনো প্রেমের ফাঁদে ফেলে নারী ও শিশুদের ভারতে পাচার করা হচ্ছে। এ ধরনের অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তে নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে






















