০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বৈশাখের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুনরায় চালু আমদানি-রপ্তানি

  • আপডেট: ০১:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১২

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে এক দিনের ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোলে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখের সরকারি ছুটির কারণে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনভর বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। একই সঙ্গে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের অন্যান্য দাপ্তরিক কার্যক্রমও বন্ধ রাখা হয়। তবে নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সকাল থেকেই পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, এক দিনের বন্ধে বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েনি। আজ থেকে ব্যবসায়ীরা পুরোদমে কাজে নেমেছেন এবং পণ্য পরিবহন স্বাভাবিক গতিতে ফিরেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-সচিব মো. শামীম হোসেন জানান, সরকারি ছুটি শেষে আজ সকাল থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে । দ্রুত পণ্য খালাসের জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন এ বন্দর দিয়ে গড়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয় এবং দুই হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন। এতে প্রতিদিন বাণিজ্য খাতে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৈশাখের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুনরায় চালু আমদানি-রপ্তানি

আপডেট: ০১:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬