০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে দেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

  • আপডেট: ১০:০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১১

নিউজ,ডেস্ক, স্টার বাংলা টুডেঃ সোমবার (১৮ মে) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি পালিত হবে। এ কারণে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না এবং বাজারেও পাওয়া যাবে না। ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে যথারীতি সংবাদপত্র প্রকাশ শুরু হবে।

তবে প্রিন্ট সংস্করণ বন্ধ থাকলেও ছুটির সময় অধিকাংশ পত্রিকার অনলাইন সংস্করণ ও ডিজিটাল প্ল্যাটফর্ম সচল থাকবে। ফলে পাঠকরা অনলাইনে নিয়মিত সংবাদ পড়তে পারবেন।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকায় এবার সরকারি কর্মচারীরা দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাইপ্রাসে এস আলমের সম্পতি জব্দ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে দেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

আপডেট: ১০:০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬