০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

  • আপডেট: ১২:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ২১

ডেস্ক নিউজ: রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানার পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন

শুক্রবার (২২ মে) সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া।

তিনি বলেন, মানবিক ও নৈতিক বিবেচনায় এমন নৃশংস অপরাধের আসামির পক্ষে তারা মামলা পরিচালনা করতে চান না। এই সিদ্ধান্তের মাধ্যমে অপরাধীদের প্রতি কঠোর বার্তা পৌঁছাবে বলেও মন্তব্য করেন তিনি। তবে আদালত প্রয়োজন মনে করলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দিতে পারবেন বলেও জানান তিনি।

এদিকে নিহত রামিসার পরিবারের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন শিশির মনির। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

ঘটনার পর প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি আদালতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

এ ঘটনায় দেশজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে অংশ নিচ্ছেন। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার এবং আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে, সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসামির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আগামী রোববার মামলার চার্জশিট দাখিল করা হতে পারে বলে তারা আশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

আপডেট: ১২:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬