০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার

  • আপডেট: ০৯:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১৪

নিউজ ডেস্ক, স্টার বাংলা টুডে : যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মহেশপুর উপজেলার পলানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে ।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ছদ্দনাম( কুলসুম (৩৩) শার্শা থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শার্শা থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। পরে আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে শার্শা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে মহেশপুর উপজেলার পলানপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ

শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার

আপডেট: ০৯:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬