০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

যশোর–খুলনা মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ নিহত ৪, আহত ১; কাভার্ডভ্যানে আগুন, দুই ঘণ্টা সড়ক অবরোধ

  • আপডেট: ০৫:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১৩

নিউজ,ডেস্ক, স্টার বাংলা টুডেঃ যশোর–খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের সামনে কাভার্ডভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়ার মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), একই উপজেলার ঘোড়াগাছা সাহাপাড়ার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), তাদের শিশু সন্তান সৌভিক সাহা (৪) এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আনোর আলী আনার (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর শিশু সৌভিক সাহার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত সাজ্জাদ হোসেন (২৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাকিরুল ইসলাম।

নিহত আনোর আলী আনারের ছেলে জামাল হোসেন জানান, তার বাবা ভ্যানে করে তিন যাত্রী নিয়ে চারুলিয়া যাচ্ছিলেন। পথে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে এবং দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার সোহেল হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক কাভার্ডভ্যানের চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাইপ্রাসে এস আলমের সম্পতি জব্দ

যশোর–খুলনা মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ নিহত ৪, আহত ১; কাভার্ডভ্যানে আগুন, দুই ঘণ্টা সড়ক অবরোধ

আপডেট: ০৫:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬