স্টার বাংলা টুডে (যশোর)’ : যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।
এর আগে গতকাল ১৪ জুন দাবি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হলে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায় উপরের অভিযুক্তরা। পরে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে কাউকে না বলতে প্রাণনাশের হুমকিও দেয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।।











