স্টার বাংলা টুডে: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরের শার্শায় বিএনপির মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় যুবদল,ছাত্রদল ও কৃষকদলের নেতারাও অংশ নেয়।
মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫ টায় মিছিলটি শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শার্শা কামার বাড়ি মোড় প্রদক্ষীন করে শার্শা থানার সামনে এসে শেষ হয়। পরে নেতারা পথসভায় সাম্প্রতি দেশ জুড়ে আ,লীগের ষড়যন্ত্র ও দেশ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোস্তাফা কামাল মিন্টু, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী,উপজেলা যুবদলের যুগ্ম আহবাহক শহীদুল ইসলাম শহীদ,উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলামসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দ।
এদিকে মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দর হ্যান্ডলিং ইউনিয়ের সাধারন সম্পাদক শহীদ আলীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের দেশ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে সহস্রধীক শ্রমিকেরা।
মিছিল শেষে নেতারা আওয়ামী লীগের যেকোনও নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করেন । এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।











