০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

গভর্নরের কাছে সুদের হার কমানোর দাবি জানালেন ব্যবসায়ীরা

  • আপডেট: ০৬:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১৮

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের কাছে একগুচ্ছ দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এর মধ্যে অন্যতম হলো সুদের হার কমানো। এ ছাড়া রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার বাড়িয়ে পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করাসহ আরও নানা দাবি জানিয়েছেন। গভর্নর অনেকগুলো দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) মহাসচিব মো. আলমগীর। বৈঠকে সংগঠনের অন্যান্য ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।

মো. আলমগীর বলেন, রপ্তানিকারকদের সহায়তায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত ইডিএফ তহবিল একসময় ৭ বিলিয়ন ডলার থাকলেও বর্তমানে তা কমে প্রায় ২ দশমিক ২০ বিলিয়ন ডলার হয়েছে। ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এ তহবিল পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানানো হয়েছে। গভর্নর এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে ধাপে ধাপে তহবিল বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ইডিএফ ফান্ড বাড়ানোর জন্য বলা হয়েছে। গভর্নর এটার সঙ্গে একমত হয়েছেন। আইএমএফের কারণে এটা কমানো হয়েছে। আমরা আড়াই বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে পাঁচ বিলিয়ন ডলারে উন্নতি করার কথা বলেছি। পরবর্তী সময়ে তা আট বিলিয়ন করার কথা বলা হয়েছে।’

ইডিএফ হলো কেন্দ্রীয় ব্যাংকের একটি তহবিল, যেখানে ব্যবসায়ীরা কাঁচামাল আমদানির জন্য সুদে ডলারে ঋণ পান।

সুদের হার কমানোর দাবি

এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর সুদের হার প্রসঙ্গে বলেন, বিনিয়োগ বৃদ্ধি ও শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার স্থিতিশীল রাখা জরুরি। একই সঙ্গে তা পর্যায়ক্রমে এক অঙ্কে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপর জোর দিয়ে বলা হয়, সরকারি খাতে ঋণবৃদ্ধির চাপ কমিয়ে উৎপাদনমুখী খাতে অর্থায়ন নিশ্চিত করতে হবে।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, তিন মাস কেউ ঋণ পরিশোধ করতে না পারলে তাঁকে খেলাপি করা হয়। সেটা বাড়িয়ে ছয় মাস করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এক প্রতিষ্ঠান খেলাপি হলে অন্য প্রতিষ্ঠান খেলাপি হয়ে যায়, সেটা বন্ধ করতে বলেছি। এ ছাড়া ঋণ পুনঃ তফসিল দেওয়ার পর সময় ৪ থেকে ৫ বছর দেওয়া হয়, তা বৃদ্ধি করে ১০ বছর করার দাবি জানানো হয়েছে।

সভায় জ্বালানি ব্যয় কমাতে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর জন্য কম সুদে ঋণ–সুবিধা চালুর সুপারিশ করে এফবিসিসিআই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গভর্নরের কাছে সুদের হার কমানোর দাবি জানালেন ব্যবসায়ীরা

আপডেট: ০৬:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬