১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কবে সহজ করা হবে – এস জয়শঙ্কর

  • আপডেট: ০৮:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১২

নিউজ ডেস্ক,স্টার বাংলা টুডেঃ বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সহজ করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আশ্বাস দেন। বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রক্রিয়া সহজ করা হবে।

নয়াদিল্লি সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার ভারতের রাজধানীতে পৌঁছানোর পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিদল।

বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান পরিষ্কার করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। এই নীতি পারস্পরিক আস্থা, সম্মান ও লাভের ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল পলাতক আসামিদের প্রত্যর্পণ ইস্যু। ড. রহমান শহীদ ওসমান হাদির সন্দেহভাজন দুই খুনিকে গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান। উভয় পক্ষ একমত হন যে, যথাযথ আইনি প্রক্রিয়া ও বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

একইসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।

জ্বালানি সহযোগিতার বিষয়ে ড. রহমান সম্প্রতি বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারতের মন্ত্রী হারদীপ পুরিকে ধন্যবাদ জানান এবং ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। জবাবে ভারতীয় মন্ত্রী জানান, ভারত সরকার বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করবে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি জোরদারের গুরুত্ব তুলে ধরেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কবে সহজ করা হবে – এস জয়শঙ্কর

আপডেট: ০৮:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬