০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

যশোরে নারীর বস্তাবন্দী মরাদেহ উদ্ধারে পুত্রবধু গ্রেফতার

  • আপডেট: ০৮:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ২৫

যশোর শহরের বেজপাড়া এলাকায় শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে। এঘটনায় বুধবার পুলিশ পুত্রবধুকে গ্রেফতার করেছে ।

এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ নিহতের বস্তা বন্দি মরদেহ উদ্ধার করে।
নিহত শাশুড়ি সকিনা বেগম (৬০) বেজপাড়া মেইন রোড এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান, মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সকিনা বেগম। রাতে ছেলে শহিদুল ইসলাম বাসায় ফিরে মায়ের খোঁজ করলে তার স্ত্রী মরিয়ম জানান, শাশুড়ি বাইরে গেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শহিদুল পুলিশকে খবর দেন।
পরে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি বস্তার মধ্যে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরিয়ম স্বীকার করেছেন, পারিবারিক কলহ ও শাশুড়ির বকাঝকায় ক্ষিপ্ত হয়ে তিনি চাপাতি দিয়ে শাশুড়িকে জবাই করে হত্যা করেছেন। মরিয়মের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার বিকালে নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যশোরে নারীর বস্তাবন্দী মরাদেহ উদ্ধারে পুত্রবধু গ্রেফতার

আপডেট: ০৮:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬