০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

  • আপডেট: ০৮:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১৭

নিউজ,ডেস্ক, স্টার বাংলা টুডেঃ বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

বুধবার (২০ মে) নবান্নে সাংবাদিকদের এ তথ্য জানান পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা Suvendu Adhikari

তিনি জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত। বর্তমানে ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে, আর প্রায় ৬০০ কিলোমিটার এলাকা এখনও বেড়াবিহীন।

এ প্রসঙ্গে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, আগের সরকার চাইলে আরও ৫৫৫ কিলোমিটার এলাকায় জমি দিতে পারত, কিন্তু রাজনৈতিক কারণে তা করা হয়নি।

শুভেন্দু অধিকারী বলেন, বিএসএফের সঙ্গে সমন্বয় জোরদার করে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করা হবে। তিনি দাবি করেন, ভারত সরকার ২০২৫ সালের ১৪ মে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গে তিনি বলেন, আইনের আওতায় থাকা সাতটি সম্প্রদায়ের মানুষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গে এলে পুলিশ তাদের হয়রানি বা আটক করবে না। তবে যারা সিএএ’র আওতায় পড়বেন না, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে।

তিনি আরও বলেন, এ ধরনের ব্যক্তিদের গ্রেফতার করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং বিজিবির সঙ্গে যোগাযোগ করে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। এ প্রক্রিয়াকে তিনি “ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট” হিসেবে উল্লেখ করেন।

সীমান্তবর্তী জেলাগুলোতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর কথাও জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সীমান্ত এলাকার থানা ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিয়মিত প্রশাসনিক বৈঠক করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাইপ্রাসে এস আলমের সম্পতি জব্দ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

আপডেট: ০৮:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬