০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

  • আপডেট: ০৮:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ২৬৪

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে শঙ্কা জেগেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও। তবে সুখবর হলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাসকিনকে। প্রত্যাশিত সময় অনুযায়ী নিজের ২৪ দিনের মধ্যে রিহ্যাব শেষ করতে পেরেছেন বাংলাদেশের এই পেসার। লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই তার। বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাঁকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তাঁর পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’ তিনি আরও বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।' পাঁজরের ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তাসকিন। মিস করেন বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। তবে এরইমাঝে ২৮ মে ডালাসে জাতীয় দলের প্র্যাকটিস সেশনে বোলিং শুরু করেছিলেন তিনি। তাসকিনের ইনুজুরি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে। ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পেয়েছিলেন তিনি। কতটা গুরুতর ইনজুরি তা নিয়ে বিস্তারিত বলা হলেও ধারণা করা হয়েছিল, খুব সহজেই সেরে উঠবেন না তিনি। প্রাথমিক অবস্থাতেই বলা হয়েছিল সেরে উঠতে তাসকিনের ২৪ দিন সময় দরকার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ।

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে শঙ্কা জেগেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও। তবে সুখবর হলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাসকিনকে। প্রত্যাশিত সময় অনুযায়ী নিজের ২৪ দিনের মধ্যে রিহ্যাব শেষ করতে পেরেছেন বাংলাদেশের এই পেসার। লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই তার।

বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাঁকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তাঁর পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’

তিনি আরও বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’

পাঁজরের ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তাসকিন। মিস করেন বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। তবে এরইমাঝে ২৮ মে ডালাসে জাতীয় দলের প্র্যাকটিস সেশনে বোলিং শুরু করেছিলেন তিনি।

তাসকিনের ইনুজুরি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে। ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পেয়েছিলেন তিনি। কতটা গুরুতর ইনজুরি তা নিয়ে বিস্তারিত বলা হলেও ধারণা করা হয়েছিল, খুব সহজেই সেরে উঠবেন না তিনি। প্রাথমিক অবস্থাতেই বলা হয়েছিল সেরে উঠতে তাসকিনের ২৪ দিন সময় দরকার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিউজ ডেস্ক

News Desk Live24.com.bd
সর্বাধিক পঠিত

যশোরের আ,লীগের কার্যলয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

তাসকিনকে নিয়ে সুখবর, লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই

আপডেট: ০৮:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪