০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

বেনাপোল বন্দর ব্যবহারকারীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল লতিফ

  • আপডেট: ০৮:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৬

স্টার বাংলা টুডে: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল বন্দরের ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ স্টাফ সদস্য, ট্রান্সপোর্ট ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে মানুষকে সম্প্রীতি ও মানবিকতার বন্ধনে আবদ্ধ করে। সমাজে শান্তি, সাম্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতেই ঈদের মূল শিক্ষা।”
তিনি আরও বলেন, “ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সংযম, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা আরও শক্তিশালী হোক—এটাই ঈদের প্রত্যাশা। ঈদের নির্মল আনন্দে প্রতিটি মানুষের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও কল্যাণে। মহান আল্লাহ তায়ালার কাছে দেশ ও বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করছি।”
জানা যায়, বেনাপোল বন্দরের ব্যবসায়িক অঙ্গনে দক্ষতা, সততা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে আব্দুল লতিফ ব্যবসায়ীদের আস্থাভাজন হিসেবে পরিচিত। সেই ধারাবাহিকতায় ব্যবসায়ীরা তাকে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান।
শুভেচ্ছান্তে,
আব্দুল লতিফ
কাস্টমস বিষয়ক সম্পাদক
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাইপ্রাসে এস আলমের সম্পতি জব্দ

বেনাপোল বন্দর ব্যবহারকারীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল লতিফ

আপডেট: ০৮:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬